1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

জয়পুরহাটের শহীদ বিশালের পরিবারকে বাড়ির চাবি তুলে দিলেন বিভাগীয় কমিশনার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে জয়পুরহাটে শহীদ নজিবুল সরকার বিশাল পরিবারকে বাড়ীর চাবি তুলে দিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশালের বাবার হাতে চাবি তুলে দেন তিনি। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (ধরন্জি ইউপি ), নাজমুল হক (বাগজানা ইউপি ) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট, ২৪ তারিখে জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে শহীদ হোন শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। পতিত সরকার হটাও আন্দোলনের এ অকুতোভয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর এলাকার মজিদুল সরকারের ছেলে ও পাঁচবিবির বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানাগেছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, “মেহেদির পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মাথার ওপর যেন একটি নিরাপদ আশ্রয় থাকে, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

নিহত মেহেদির পরিবার, জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com