1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকায় শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, বিকাল ৩টায় ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়াবাজার মিলনায়তনে জিপিই ও মালালা ফান্ড এর সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান-এর আয়োজনে ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিপিডি‘র চেয়ারপার্সন অধ্যাপক রেহমান সোবহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, শিক্ষায় বৈষম্য কমাতে চাই, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। সামনে একনেক মিটিংয়ে ৬২ জেলার ১৫০ টি উপজেলায় মিড ডে মিল চালুর জন্য অর্থ অনুমোদন করা হবে আশা করছি। অন্য দুটি জেলায় ইতিমধ্যে অন্য প্রকল্পের আওতায় চালু হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা ভাবছি পরীক্ষার বোঝা কমানো দরকার কিন্তু অভিভাবক এবং শিক্ষকরা চান আরো পরীক্ষা চাপানো হোক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) রবিউল ইসলাম। সভায় মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস এবং প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ। সম্মানিত আলোচক ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী। ভবিষ্যতের শিক্ষাভাবনা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা লিপি, শিক্ষক সংগঠক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের আহবায়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শিহাব উদ্দিন শিহাব, ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চাঁদনী আক্তার ফাতেমা, আঁখি খাতুন, সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নোমান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধি আমেনা ইসলাম কেয়া এবং অভিভাবক গোলাম আজম। স্বাগত বক্তব্য দেন ও সভার উদ্দেশ্য তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। সভা সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

এ সভায় শিক্ষার্থী, অভিভাবকসহ গণসাক্ষরতা অভিযানের সদস্য সংগঠন, উন্নয়ন সহযোগী, শিক্ষা বিশেষজ্ঞ, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এডুকেশন ওয়াচ এবং শিক্ষক সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com