1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঠাকুরগাঁও: ৩ বাংলাদেশিকে আটক করে বিএসএফ, বিজিবির চেষ্টায় ফেরত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে নিরলস প্রচেষ্টায় তাদের ফেরত আনতে স্বক্ষম হয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বিজিবি বিষয়টি নিশ্চিত করে।

এর আগে, শনিবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীনস্থ ডাবরী বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৬৭/২-এস এর বিপরীতে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে ওয়ালীগড় নামক স্থানে বিএসএফ তিন বাংলাদেশিকে আটক করে।

ফেরত আনা বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের স্বাধীন পালের ছেলে শ্রী তুলান পাল, দুখু সিংহের ছেলে শ্রী মিঠুন সিংহ এবং পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামন কুমার আলেয়াখোয়া গ্রামের মেঘলাল চন্দ্র সিংহের ছেলে শ্রী মনহরি চন্দ্র সিংহ।

জানা যায়, ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ আটককৃত তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের হরিপুর থানায় সোপর্দ করে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। আমরা বিএসএফের সঙ্গে দ্রুত যোগাযোগ করে আটক বাংলাদেশিদের ফেরত আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ঝুঁকি না নেয়, সে বিষয়ে জনগণকে আরো সচেতন করা হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com