1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ঐ শিশুর সৎভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ। সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সিয়ামের মা সানু আক্তার জানায়, ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই । অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায় সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে সে। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎভাইকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com