1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

রাজবাড়ীর সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী : জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন’র জেলা প্রতিনিধি ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: রফিকুল ইসলামের মা আমেনা খাতুন (৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১১ই মার্চ) ভোর ৩টায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাবেক মহাদেবপুর গ্রামে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

সকাল ৯.৩০মিনিটে মায়ের মৃত্যুর খবর মোবাইল ফোনে নিশ্চিত করেন সাংবাদিক মো: রফিকুল ইসলাম।

জানা গেছে, আজ বাদ যোহর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাবেক মহাদেবপুর গ্রামে ‘সাবেক মহাদেবপুর পূর্বপাড়া জামে মসজিদ’ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরে সাবেক মহাদেবপুর পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃতকালে তিনি ৪ ছেলে,  ৫ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু। ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হেলাল মাহমুদ. সাধারণ সম্পাদক মো: শিহাবুর রহমান গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

এছাড়া জেলার অন্যান্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহকর্মী রফিকুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com