1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি আব্দুল গফুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : গতকাল ১৭ মার্চ’২০২৫ সোমবার বাদ আসর হতে ইফতার পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জ পৌর সদর ৬ নম্বর ওয়ার্ডে দারুল হুদা কওমি হাফেজিয়া লিল্লাহ বোডিং এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে দেশ জাতি ও মানবতার কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহতি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ও বিপুল সংখ্যক রোজাদার মুসল্লির সাথে বিশেষ দোয়া এবং ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন বীরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।

তার সাথে ছিলেন চৌকস পুলিশ অফিসার সিরাজুল আওলাদ সুমন, ওপারেটর ওয়াজেদ, গোয়েন্দা পুলিশ হাবিবুর রহমান আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন, ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন ও নাজমুল ইসলাম।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সারওয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার দেশ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম এবং আব্দুর রহিম, নুরন্নবী, আমিরুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এতিম ছাত্র, মাদ্রাসা শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তি, মহল্লাবাসী, ব্যবসায়ী ও রোজাদার সমন্বয়ে প্রায় ৬ শতাধিক গন্যমান্য মুসল্লিগন অনুষ্ঠানে অংশ নিয়ে ইফতার করেন।

ইফতার পূর্ব আলোচনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান গনি জিহাদী ও সহকারী শিক্ষক নাইমা নগর জামে মসজিদের ইমাম মাওলানা মো: নাজমুল ইসলাম, তারা বলেন প্রত্যেক ঈমানদার মুসলমানের উচিত হিসাব করে সহিহ শুদ্ধ সুন্দর ভাবে যাকাত প্রদান করা এবং মহান আল্লাহ যাকাত কে ফরজ করেছেন।

বক্তাগন সকল দ্বীনদার মুসলিম ভাইবোনদের কাছে যাকাত ও ফিতরার টাকা মাদ্রাসায় দান করার অনুরোধ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com