1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

নাগরপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া বিশেষ প্রতিনিধি : সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন
টাঙ্গাইলের নাগরপুরের তৌহীদি জনতা।

২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা বাদ নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।

ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আবু হুরাইয়ার যৌথ
পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো.রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম আমিনী,নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াছ হোসেন।

বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী ও ভারতের মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। বিশ্বের নেতাদের এ নির্মম হত্যা বন্ধের জোড়ালো পদক্ষেপ গ্রহণের আকুল দাবি জানান। প্রয়োজনে মুসলিম বিশ্বের সকল দেশকে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com