1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসনাত খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান (ফুল মিয়া), দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ, দেবীদ্বার উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির দেবীদ্বার পৌরসভার সদস্য সচিব আঃআলিম পাঠান-সহ উপজেলার রাজনৈতিক, প্রশাসনিক ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।

সভায় বক্তরা বলেন, দেবীদ্বারের সংবাদ মানেই দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব। গৌরবের, ঐতিহ্যের সাথে গত ৪৫ বছর ধরে দেবীদ্বারের খবরা-খবর সারা বিশ্বের সামনে তুলে ধরেছে উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা। আমরা প্রেসক্লাবের সততা ও সংবাদ নিয়ে অহংকার করি। আজকের দিনে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার মাহফিল একটি ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আউয়াল ভূইয়া। দোয়া পরিচালনা করেন দেবীদ্বার মডেল মসজিদ এর খতিব ও ইমাম মুফতি মোঃ আহাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com