1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

পাওয়া টাকা চাওয়ায় বিএনপি নেতার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৪৫ বার দেখা হয়েছে

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী : পাওনা টাকা চাওয়ায় ছাত্রদল নেতাকে হুমকি দিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। ওই যুবদল নেতা হলে রাজশাহী বাগমারা উপজেলা আজাহার আলীর ছেলে। সে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা যুবদলের সদস্য সচিব।
শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা খালিদ হাসান কানন।
খালিদ হাসান কানন নওগাঁ জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক।।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা বলেন, ব্যবসায়িক কারণে পারিবারিকভাবে ১০ লাখ টাকা নেয় বাগমারার বাসিন্দা জেলা যুবদল নেতা রেজাউল করিম টুটুল। হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার চালুর করা লক্ষ্যে ১০ লাখ টাকা নিলেও পরে তাঁরা জানতে পারে তিনি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা আদালতে মামলা দায়ের করেছেন। মামলা করায় যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে মামলা উত্তোলনসহ টাকা না দেওয়ার হুমকি দেয়। প্রভাবশালী নেতা হওয়ায় টাকা দিবে না মর্মে সাফ জানিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রদল নেতা আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ আমার কিছু হলে এর দায়ভার ওই যুবদল নেতার। বর্তমানে আমার পারিবারিক অবস্থা ভালো না, তাই দ্রুত পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী খালিদ।
কথা বলতে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। একারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com