1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

নীরব দৃষ্টির আগুন—কাজলে’র ক্যামেরায় দেশের বিবেক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

লেখক/প্রতিবেদক, সাংবাদিক কাজল : ময়মনসিংহ বিভাগের জামালপুর মাদারগঞ্জ থানা ৭ নং ইউনিয়নের অধীনস্থ ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

চোখে আগুন, তবু নীরব। যেন এক নির্বাক বিদ্রোহ—মুখ নেই, তবু ভাষাহীন নয়। কাজলে’র ক্যামেরায় বন্দি করেছে সেই দৃষ্টি, যেখানে প্রতিচ্ছবি কথা বলে—গুম, মামলা, ধর্ষণ, দ্রব্যমূল্য, দুর্নীতি, বিচারহীনতা, সবকিছুর বিরুদ্ধে।

এই ছবি যেন এক নীরব কবিতা, যা বলে—কথা বললেই হুমকি, প্রতিবাদ করলেই মামলা। হাসপাতালের বেডে নিঃশ্বাস না পাওয়া মানুষ, স্কুলে নিরাপদ নয় শিশু, আর ঘরেও আতঙ্কে নারী। শ্বাস নেওয়াটাই যেন আজ অপরাধ।

লেন্সের প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে পোড়া জীবন, চোখে লেখা কষ্ট, আর প্রশ্ন—“আমরা কি সত্যিই স্বাধীন?” শুভর তোলা এই ছবি কোনো রাজনৈতিক রং নয়, পক্ষপাতহীন এক প্রতিবাদ—যা নিঃশব্দে বলে যায়, “আমি দেখেছি, আমি জানি, আমি নীরব নই।”

এ শুধু ছবি নয়—এ এক জাতির অন্ধকার অধ্যায়ের জ্বলন্ত কবিতা। যেখানে মাদক, খুন, ধর্ষণ, দুর্নীতি, খাদ্যে ভেজাল, ক্ষমতার দম্ভ আর ন্যায়ের অভাব মিলেমিশে এক বিভীষিকা রচনা করেছে। আর সে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি চোখ—যা আগুনের মতো নীরব।

এক জাতির প্রতিবাদী ছবি—যে ছবি চুপ করেও কেঁদে ওঠে।
হট লাইন: ০১৭৫৮-০৮৮৯৯৭

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com