1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গাজায় নৃশংস বর্বরতার প্রতিবাদ ও সংহিতা কর্মসূচি পালন করেন ফেনী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

তুহিন ফেনী প্রতিনিধি:-গাজায় ইসরাইলের চলমান নৃশংস ধ্বংসযজ্ঞ ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনী জেলাজুড়ে চলছে প্রতিবাদ ও সংহতি কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) ফেনী শহর ও ৫ উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে সংহতি প্রকাশ করে বিবৃতি দেয়।

সকালে ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’ ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার?
সংহতি প্রকাশ করল ফেনীর শিক্ষার্থীরা বলেন,ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী পালিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানায়।

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে একই দিন বিকালে, বাংলাদেশ জামায়াতে ইসলামী,দাগন ভূঞা উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।মিছিলের নেতৃদেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী ছালেহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর আমীর মাওলানা কামরুল আহসান সেক্রেটারি আবু ছায়েদ মোঃ কামরুজ্জামান। সেই সাথে সকল শ্রেণীপেশার মানুষ মিছিলে যোগদান করে প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com