1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

হরিরামপুর, মানিকগঞ্জ (প্রতিনিধি) : মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করলে মানিকগঞ্জ জেলা জজ লিয়াকত আলী মোল্লা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার জানান।
গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা রয়েছে বলে জানান আদালত পুলিশের ওসি আবুল খায়ের।

তিনি বলেন, এর আগে উচ্চ আদালত থেকে চারটি মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি আবুল খায়ের।
এর আগে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনের পক্ষে আদালতে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার প্রক্রিয়া ও অভিযোগের গুরুত্ব তুলে ধরে জামিনের বিরোধিতা করেন বলে জানান ওসি আবুল খায়ের।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com