1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামে চলছে পার্টনার ফিল্ড স্কুল উত্তম কৃষি চর্চা কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :‌ ফল ও সবজি ফসলকে প্রত্যয়নের আওতায় এনে উত্তম কৃষি সেবা, কৃষি উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস ঠাকুরগাঁও সদরে বাস্তবায়িত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল। কৃষকের আঙ্গিনায় স্থাপিত এই স্কুলে শেখানো হয় উত্তম কৃষি চর্চার বিভিন্ন নীতিমালা। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুরের শাসলা-পিয়ালায় এই কর্মসূচির মাঠ প্রশিক্ষণ, ক্লাস সেশন ও অংশগ্রহণকারীদের অভিনীত আঞ্চলিক ভাষায় সচেতনতামূলক নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় GAP এর বিভিন্ন অনুশীলন।

কৃষি বিভাগ জানায়, ৫টি মডিউলের আওতায় ২৪৬টি নির্ধারিত অনুশীলন কৃষকরা তাদের প্লটে বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক,মো: আলাউদ্দীন শেখ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, উপ সহকারী বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
বক্তারা বলেন, এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে আমরা খাদ্য নিরাপত্তা, কৃষকদের নিরাপত্তা ও উন্নত দেশে রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে একধাপ এগিয়ে যাবো।

২৫ জন কৃষাণ কৃষাণী কর্মসূচিতে অংশ নিয়ে জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করে তারা নিজেরা ভালো থাকবেন এবং দেশকে ভালো রাখতে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন।
কৃষকদের এই স্কুলের শিক্ষা ছড়িয়ে পড়ছে এলাকার চারপাশে, বাড়ছে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদনে আগ্রহী কৃষকের সংখ্যা।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com