1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বৈষম্যহীন দেশ গড়তে চায় বিএনপি : বেলায়েত হোসেন বুলু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়। বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তিপ্রস্তর। সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্খার বাস্তবায়ন ঘটে, সাম্য ও ন্যায়বিচারভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে-সেটিই আমাদের অভীষ্ট লক্ষ্য। তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তারুণ্যদীপ্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

আজ ৪ মে (রবিবার) বিকালে নগরীর আগ্রাবাদ এলাকায় আগামী ১০ মে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান সিকদার সোহাগ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। পর পর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আমাদের লক্ষ্য
তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ করা। আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করা।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আলমগীর, মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মোঃ লিটন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, সদস্য মোঃ জাবেদ, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক সজল বড়ুয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, মজিবুর রহমান বাবু, সদস্য মোঃ কালাম, মোঃ আমিন সহ নেতৃবৃন্দ।

একই দিনে নগরীর কোতোয়ালী ও সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com