1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) বাদ এশা রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিস্থ তাক্বওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী। জানাজার নামাজে সুপ্রিম কোর্টের আইনজীবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর সোমবার (৫ মে) বেলা ১১টায় তার দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের বড় সন্তান ব্যারিস্টার এহসান সিদ্দিকীর ইমামতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় নামাজে জানাজা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা এ টি এম মাসুমের ইমামতিতে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের প্রথম নামাজে জানাজায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদের সদস্যরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আমিররাসহ অন্য কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিতি ছিলেন।

এর আগে রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেন শিশির মনির।

ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলেও ব্যারিস্টার এবং তারা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২১ এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com