1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

চীনা পর্যটন দিবস ২০২৫ উদযাপন করল চীন দূতাবাস ও আটাব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি :  বাংলাদেশে চীনের দূতাবাস, আটাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে চীনা পর্যটন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব লি শাওপেং, চীনের দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা, এবং জনাব আবদুস সালাম আরেফ, সভাপতি, আটাব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফুশিয়াস ইনন্সিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুই।

উদযাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা এবং ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে চীনের বেইজিং, গুয়াংডং এবং ইউনান প্রদেশের মনোরম সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চীনের সমৃদ্ধ ঐতিহ্য, শৈল্পিক সৌন্দর্য এবং বিশ্বমানের পর্যটন অবকাঠামোর এক অপূর্ব অভিজ্ঞতা লাভ করেন।

আটাব সভাপতি জনাব আবদুস সালাম আরেফ তাঁর বক্তব্যে চীনের পর্যটন খাতে উৎকর্ষ এবং বাংলাদেশ-চীনের পর্যটন সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরেন। তিনি পর্যটন, অবকাঠামো ও সংস্কৃতি সংরক্ষণে চীনের বিশ্বব্যাপী স্বীকৃতির কথা উল্লেখ করেন এবং আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সরাসরি বিমান সংযোগ পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুনমিং, বেইজিং এবং ক্যান্টন-এ সরাসরি ফ্লাইট পরিচালনা করছে, যা ভ্রমণকে সহজতর করে তুলেছে।

পর্যটন অংশীদারিত্ব, ভিসা সুবিধা এবং যৌথ উদ্যোগ আরও প্রসারিত হলে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আটাব চীনের পর্যটন সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বাংলাদেশ ও চীনের মধ্যে ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই উদযাপন বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতার প্রতিফলন, যা দুই দেশের মধ্যে পর্যটন বাণিজ্যকে আরোও জোরদার করবে।

অনুষ্ঠানে আটাবের সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com