1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

টাঙ্গাইলে ৩৮ যাত্রী নিয়ে ডুবে গেল পিকনিকের লঞ্চ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবে যায়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ঈদ উপলক্ষে জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮ জন বন্ধু মিলে একটি পিকআপভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। তারা সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে বের হন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি হঠাৎ ডুবে যায়।

লঞ্চটিতে থাকা নূর আলম বলেন, আমরা ৩৮ জন মিলে ঈদ উপলক্ষে পিকআপ ও সাউন্ড সিস্টেম ভাড়া করে বাসুলিয়ার চাপড়া বিলে যাই। সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি।

তিনি আরও বলেন, কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন লঞ্চটির সঙ্গে পানিতে ডুবে গেছে।

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, ৩৮ যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com