1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানি গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

একেএম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক কবির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন অভিভাবকরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ওই বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে। তিনি দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন।

জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় আটক করে রেখেছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে চাচ্ছিল না। কারণ জানতে চাইলে সে তার মাকে জানায় শিক্ষক কবির তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছেন। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন তিনি। এ জন্য ভয়ে সে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না।

ঘটনাটি জেনে মঙ্গলবার (২৭ মে) শিশুটিকে নিয়ে তার মা বিদ্যালয়ে যান। খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও বিদ্যালয়ে উপস্থিত হন। অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে বিদ্যালয় মাঠে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন অভিভাবক ও স্থানীয়রা।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সাধারণভাবে তাকে ভালো দেখলেও ছাত্রীরা মাঝে মাঝে এ অভিযোগ করে। ৬ মাস আগেও একটি ঘটনা ঘটেছিল।

’এ ঘটনায় সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, ‘ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষককে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com