1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

*র‌্যাব-১৪, সিপিসি-১, শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার*

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে আসছে। মাদক ব্যবসায়ীরা রাজধানী ঢাকাকে মাদক ব্যবসার জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। তারা পাশর্^বর্তী দেশ হতে মাদক নিয়ে আসার পর সারাদেশে সরবরাহ করছে। র‌্যাব এসকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, এর একটি আভিযানিক দল গত ২৬ জুন ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৫০০ ঘটিকায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন ০৩ নং নলকুড়া ইউনিয়নের বাঐবাধা সাকিনস্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় তৈরী বিদেশী মদ যার প্রতিটি বোতলের পরিমান ৭৫০ মি. লি.(ওল্ড মঙ্ক থ্রি রাম, ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভ, ওল্ড মঙ্ক এক্সট্রা স্পেশাল, ওল্ড মঙ্ক ডিলাক্স থ্রি এক্স) উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, ৩৩ বোতল ভারতীয় তৈরী বিদেশী মদ যার প্রতিটি বোতলের পরিমান ৭৫০ মি. লি. (মেজিক মোমেন্টস্, ম্যাজিক মোমেন্টস লেমন, ম্যাজিক মোমেন্টস ড্যাজল ভ্যানিলা) সহসর্বমোট ৫৪ টি বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে প্রধান আসামী মোঃ সোলাইমান সহ অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে যায়।

উক্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৪, ময়মনসিং এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com