1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

লঘুচাপের প্রভাবে খুলনায় মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা মহানগরীতে মাঝারি আকারের বৃষ্টি ও মাঝে মধ্যে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল সোয়া ৭টায় দমকা হাওয়া শুরুর পরপরই ভারী বৃষ্টি হয়েছে। সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। শ্রাবণ মাসের আকাশে ভারী মেঘ রয়েছে। ফলে আবারও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।

জানা যায়, শনিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর শনিবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ঘন্টায় স্থান ভেদে ১০-১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ জানান, লঘুচাপের প্রভাবে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। যেখানে ভারী মেঘমালা থাকছে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে উপকূলীয় খুলনায় শনিবার সারাদিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে বৃষ্টির কারনে শহরের নিম্নবিত্ত মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনেও কেউ ঘর থেকে বের হতে পারেনি। করোনার লকডাউন উপেক্ষা করেই যারা কাজের সন্ধানে বের হয়েছিলেন তারাও বৃষ্টিতে কাকভেজা হয়ে ঘরে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com