1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী জাহানারা বেগম আর নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম (৭৯) আর নেই। শনিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাহানারা বেগম ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দুইবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ র্নিবাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে রাজবাড়ী-১ আসন থেকে সংসদ সদস্য র্নিবাচিত হন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেনে। তার বড় ছেলে টিপু আমেরিকা থেকে ঢাকায় এলে শাহজাহানপুর পারিবারিক গোরস্থানে তার দাফন করা হবে বলে জানা গেছে।

অধ্যাপিকা জাহানার বেগম প্রতিমন্ত্রী থাকাকালীন রাজবাড়ী জেলা গণ গ্রন্থগার, শিল্পকলা একাডেমি, আধুনিক সুইমিংপুল, বাংলাদেশ এ্যাক্রেবেটিক সেন্টারসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com