1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৪৮ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ বটতলী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতায় ফলজ, বনজ বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই -২০২৫) সকালে বটতলী উচ্চ বিদ্যালয়ের আয়োজন ও লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস। প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ্।

বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার আবুল কামাল আজাদ।

এ সময় বটতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন আলী সরকার সোহেল, সাংবাদিক রনজিৎ রাজ সরকার ও বিকাশ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বিচারকের দায়িত্ব পালন করেন বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ। দীর্ঘসময় ধরে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com