1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

লীগ শব্দ জুড়ে দিয়েই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তের সুযোগ নেই : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আওয়ামী লীগের রয়েছে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন উপকমিটি। স্বীকৃত সংগঠনের বাইরে যেকোনো নামের সঙ্গে ‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ জুড়ে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।

রবিবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দল ক্ষমতায় থাকলে নানান সুবিধাভোগী শ্রেণি এবং বসন্তের কোকিলরা এ ধরনের চেষ্টায় লিপ্ত হয় যুক্ত হয় নানান আগাছা-পরগাছা। দলীয় সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলের মধ্যে কারো প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এ ধরনের কাজে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি-স্বার্থ হাসিলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে নেয়া হবে প্রশাসনিক ব্যবস্থা।

ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, কোনো বিতর্কিত ব্যক্তির দলে অনুপ্রবেশ ঘটলে কিংবা কারও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com