1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে যমুনার শাখা নদী কালিগঙ্গার ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, কালিগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিবছর ফসলি জমি, বসতবাড়ি, রাস্তা-ঘাট ও নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বহু বছর ধরে এই ভাঙন চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।  স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব নয়।

স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী কয়েক বছরের মধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রাম সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে হাজারো মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সরকারি স্থাপনাও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদানের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com