1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক ওরিয়েন্টেশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিসুর রহমান। তিনি বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা চলবে মাসব্যাপী। ক্যাম্পেইনের আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এবং তিনটি পৃথক পদ্ধতির মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। তবে গর্ভবতী নারী ও দুগ্ধপান করানো মায়েদের এই টিকা দেওয়া যাবে না।
কর্মশালায় টাইফয়েড রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তুলে ধরা হয়, টাইফয়েডে আক্রান্ত শিশুর শরীরে কেমন প্রভাব পড়ে এবং প্রতিবছর কী পরিমাণ শিশু এই রোগে আক্রান্ত হয় তার পরিসংখ্যান। এই ক্যাম্পেইনটি সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় পরিচালিত হচ্ছে। শিশুদের টাইফয়েড জ্বর থেকে রক্ষা করতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com