1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কারামুক্ত বিএনপি নেতা আউয়াল খানকে গণ-সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

মোঃ জামাল উদিন দুলাল, কুমিল্লা থেকে : সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খানকে গণ-সংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসগঠন। শনিবার বিকালে দেবিদ্বার পৌর মিলনায়তনে ওই গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে দেবিদ্বারে নিয়ে আসে।
বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান সিকদারের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপির নেতা ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ সাইফুল আলম, মোঃ জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ ও আলমঙ্গীর হোসেন প্রমুখ।
স্বৈরাচার হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে ২৪ সেপ্টেম্বর ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে ২৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর তারা কারামুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com