1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণঃ দিপু ভূইয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

মো ওসমান গনি , রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

সমাবেশে কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন বয়সী নারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর কাছে নিজ নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস ও জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সঠিক সমাধানের দাবী জানান।

এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব। নারী সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি নারীদের স্বাবলম্বী করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে গেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে বয়স্ক নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সুযোগ সুবিধা দেবেন,তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে এদেশের নারীদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com