1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

ডেন্টেক সাংহাই ২০২৫ এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : চীনের সাংহাইয়ে গত ২৩ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ডেন্টাল প্রোডাক্ট প্রদর্শনী “ডেন্টেক ২০২৫”-এর ২৮তম আসরে এবছর যোগ দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেড় লক্ষাধিক অংশগ্রহণকারী। এই বিশাল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দেশের অন্যতম কার্যকর ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (BFDS) এর সদস্য ও শুভানুধ্যায়ীরা আয়োজকদের বিশেষ আমন্ত্রণে ভিআইপি অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

বিএফডিএস-এর মহাসচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ বলেন, “এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য হলো আমাদের দেশের ডেন্টাল চিকিৎসকদের জন্য আধুনিক প্রযুক্তি, নতুন ইনস্ট্রুমেন্ট ও উন্নত ম্যাটেরিয়ালস সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি করা। এখানে উপস্থিত থেকে আমরা আন্তর্জাতিক ডেন্টাল প্রফেশনালদের সঙ্গে সংযোগ স্থাপন করার সহজ সুযোগ পেয়েছি, একইসাথে স্বল্প মূল্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের সুযোগও পেয়েছি, যা আমাদের প্রফেশন ও পরোক্ষ ভাবে দেশের অগণিত ডেন্টাল রুগীদের সাহায্যে আসবে।
জমকালো উদ্বোধনী আয়োজনে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী ডেন্টাল প্রফেশনালদের মধ্যে কেবল মাত্র বিএফডিএস এর মহাসচিব ডাঃ আসাফুজ্জোহা রাজের হাতে বিশেষ সম্মাননা স্বারক তুলে দেন ওভারসিস মার্কেটিং ম্যানেজার জেফরে ফেইং।

সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে ডাঃ মামুনুর রশিদ, ডাঃ সামস জামান, ডাঃ শামীম সুলতানা রুমা, ডাঃ শফিউর রহমান পরাগ, ডাঃ হারুন উর রশিদ, ডাঃ খালিদ বিন নাসিম, ডাঃ এ এম এইচ চৌধুরী, ডাঃ সুজা উদ্দিন পরাগ, ডাঃ শহীদুল্লাহ সহ বিএফডিএস এর ব্যানারে আরও যুক্ত হন ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মেজর জেনারেল ( অব:) ডাঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী, ডাঃ আহমেদুল কবির, ডাঃ আয়েশা, ডাঃ মাহমুদ, ডাঃ মরিয়াম, ডাঃ তাসনিয়া মুনিয়া, ডাঃ মেহনাজ, ডাঃ সাকিব, ডাঃ নাসের শুভ, ডাঃ এরফানুল হক, ডাঃ আমিনুর রহমান, ডাঃ নিঘাত সীমা, ডাঃ ইলিয়াস সাগর, ডাঃ আফরোজা লাকি, ডাঃ সিরাজুল ফাইন, ডাঃ আব্দুর রাকিব, ডাঃ সজীব কুমার, ডাঃ উর্বশী, ডাঃ তাসমিয়া, ডাঃ লাকি আখতার সহ ৪৬ জনের একটি টিম অংশগ্রহণ করেন।
আয়োজগদের অতিথিয়তা বিএফডিএস কে সম্মানীত করে ও তাদের প্রদত্ত ভিআইপি কার্ড এ লাল গালিচা সম্বর্ধনা ও আয়োজনের যেকোনো ওয়ার্কশপ, ভিআইপি লাউঞ্জ ব্যবহার, মুসলিম ফুড সহ নানা সুবিধা গ্রহণের সুযোগ করে দেয়। আয়োজন শেষে আন্তর্জাতিক মানের ডেন্টাল প্রোডাক্ট প্রস্তুতকারক কারখানা প্রদর্শনের ব্যাবস্থা ছিলো ও পাঁচ তরকা হোটেলে বিশেষ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দুদেশের মধ্যে প্রফেশনাল উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

উল্লেক্ষ বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স বিগত ৭ বছর জুড়ে দেশের মধ্যে পেশাগত নানা আন্তর্জাতিক ও জাতীয় আয়োজনের মধ্য দিয়ে ডেন্টিস্ট্রিকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মানজনক প্লাটফর্মেও তাদের সক্রিয় ভূমিকা রাখছে, গতবছর থাইল্যান্ডের অন্যতম সেরা মহেদল ইন্টারন্যাশনাল এন্ডোডোন্টিক সিম্পোসিয়ামের সাথে সহ আয়োজক হিসাবে দেশের ডেন্টিস্ট্রিকে সম্পৃক্ত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com