1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

পটুয়াখালীর জেলায় গলাচিপায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টার : ১৬ ডিসেম্বর ২০২৫
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এই দিনে সারাদেশের মতো পটুয়াখালীর জেলায় গলাচিপা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুমবিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, গলাচিপার আয়োজনে বাংলাদেশ–তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়। স্বাধীনতার ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও উৎসবমুখর বিজয় মেলা।

বিজয় মেলায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আনসার ও পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপন একটি আনন্দঘন ও স্মরণীয় রূপ লাভ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com