1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

খালেদা জিয়ার দাফন প্রস্তুতি শুরু, জিয়া উদ্যানেই সমাহিত করার উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হতে পারে কাল, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইন্তেকাল করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকাল পৌনে বারোটার দিকে সেখানে কবরের মাপ নেওয়া হয়।
এখন পর্যন্ত জানাজা ও দাফন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই জানাজা, দাফনসহ পরবর্তী সব কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com