1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬— বাংলার ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালী ও শিকড়ের স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার প্রত্যয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের এক পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন রেস্টুরেন্ট। রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মোঃ আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিসিবির কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান বলেন বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীন সুন্দর হবে বলে আমার বিশ্বাস।

আইসিসিবি-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, “হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট-এর প্রতিটি পদ তৈরি করা হয়েছে সময়ের পরিক্রমায় টিকে থাকা ঐতিহ্যবাহী রেসিপির আলোকে। এখানে পরিমিত মশলার সঠিক ব্যবহার এবং প্রাচীন খাদ্য উপকরণের সুষম মেলবন্ধন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রতিটি খাবার শুধু স্বাদেই নয়, বরং তার গল্প, ইতিহাস ও সংস্কৃতির মধ্য দিয়ে বাঙালির শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।”

রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ সাজসজ্জা, পরিবেশ ও খাবার পরিবেশনায় ফুটে উঠেছে বাংলার রন্ধন ঐতিহ্য, নান্দনিক সৌন্দর্য ও আন্তরিক আতিথেয়তার ছোঁয়া। ফলে হেরিটেজ-এ আগত অতিথিরা কেবল একটি খাবারের অভিজ্ঞতা নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক পূর্ণাঙ্গ ও পরিশীলিত অনুভূতির অংশ হতে পারবেন। হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর ঠিকানা: প্লট নং ৭৫-৭৬, ব্লক – এ, রোড -০১, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১২ (তামান্না ফার্মেসির বিপরীতে)। খোলা থাকবে প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com