1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঈদের আগে চলতি রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে এবং কার্ড চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হবে— এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এখন কার্যক্রমের কাঠামো বা মেকানিজম চূড়ান্ত করার কাজ চলছে।
কত পরিবার এ সুবিধা পাবে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি মূলত সার্বজনীন উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট বিধিনিষেধ থাকছে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্র পরিবার থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে।
চলতি রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা রয়েছে ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার। সেই লক্ষ্যেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে সিপিবির পক্ষ থেকে আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে— এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “এটি তো চালু হবেই, এ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা শুধু কীভাবে কার্যক্রমটি দ্রুত ও কার্যকরভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।”
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে ‘ফ্যামিলি কার্ড’ সারাদেশে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com