1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক , কুমিল্লা : পবিত্র রমজান মাসের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত, গজল পরিবেশন ও এতিম এবং হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ আয়োজন করে জাসাস কুমিল্লা উত্তর জেলা।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকাল ২টায় দাউদকান্দি উপজেলার বিএনপি গৌরীপুর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী গজল পরিবেশনের মাধ্যমে ধর্মীয় পরিবেশ সৃষ্টি করা হয়। পরে এলাকার এতিম শিশু ও কুরআনের হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনীতির অন্যতম মানবিক দর্শন। তিনি রমজানের শিক্ষা ধারণ করে সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
জাসাস দাউদকান্দি উপজেলা সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com