1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য চার নারী পেলেন ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০২৫’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৭ মার্চ ২০২৫:
সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও জীবনযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারীকে প্রদান করা হয়েছে ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০২৫’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
‘কেয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’-এর ব্র্যান্ড ‘রাঁধুনি’র উদ্যোগে আয়োজিত এই সম্মাননা কার্যক্রমটি এবার ২০তম বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত মনোনয়ন ও বিচারকদের মূল্যায়নের মাধ্যমে চারজন কীর্তিমতী নারীকে নির্বাচিত করা হয়।
এবার সম্মাননা পাওয়া নারীরা হলেন— এনটিভির সিনিয়র অ্যাঙ্কর মাসুদা আম্বারীন, ব্যবসায়ী প্রতিষ্ঠান হলদিয়া মিল্ক-এর প্রতিষ্ঠাতা তানজিনা মিতু, সিনিয়র সাংবাদিক মেহেরুন্নেসা মনু এবং ভিজ্যুয়ালিয়া লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সাবিলা ইমরান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে ‘গিভ টু গ্রো’ থিম আমাদের কাছে একটি সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন। নারীর প্রতি সম্মান, স্বীকৃতি ও সহযোগিতার মাধ্যমে সমাজের অগ্রগতিকে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী, বিবিসি উন্নয়ন উন্মেষ-এর চেয়ারম্যান ও ওয়ার্ল্ড বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাবীর দুলাল, এবং দৈনিক বানিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরুয়া।
অনুষ্ঠানের শুরুতে গত ২০ বছরে ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা’-র ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও তাদের সাফল্যের গল্প তুলে ধরে আরও একটি বিশেষ ভিডিও প্রদর্শিত হয়।
সম্মাননা পাওয়া চার কীর্তিমতী নারীর হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াম লিমিটেড। অনুষ্ঠানটির ধারণকৃত অংশ আগামী ৮ মার্চ রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com