1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

সোনিয়া-মমতা বৈঠকের পর তৃণমূলের নতুন সিদ্ধান্ত

রানা রহমান
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সোনিয়া-মমতার বুধবারের সাক্ষাতের আগেও সংসদে বসেছিল বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে পৌরহিত্য করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু বৈঠকে হাজির হয়নি তৃণমূল। অবশেষে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা-সোনিয়া বৈঠকের পর সংসদে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, শুক্রবার রাজ্যসভা ও লোকসভায় ফ্লোর ম্যানেজমেন্ট নিয়ে বিরোধী দলগুলির বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সোনিয়া – মমতা সাক্ষাতের পর বৈঠকে তৃণমূলের যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অনেকের দাবি, গত বৈঠকে হাজির না থাকায় তৃণমূলই সত্যিই বিজেপির বিরোধিতা করতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিল বামেরা। সেই চাপেই এদিনের বৈঠকে যোগ দিয়েছেন সৌগত রায়।

গত বুধবার সোনিয়া – মমতা সাক্ষাতের আগেও সংসদে বসেছিল বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে পৌরহিত্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু বৈঠকে হাজির হয়নি তৃণমূল। বৈঠকে পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে কীভাবে চাপে ফেল হবে তার কৌশল তৈরি হয়। সেই বৈঠকে তৃণমূল গরহাজির থাকায় তারা সত্যিই বিজেপি বিরোধিতা করতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় বামেরা। তার পর এদিনের বৈঠকে দেখা গেল তৃণমূলকে।

হিন্দুস্তান টাইমস জানায়, নিজের রাজনৈতিক কৃতিত্ব অন্যের সঙ্গে ভাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে সবার থেকে আলাদা ভাবেন তিনি। তাই বিজেপি বিরোধিতা করলেও বিরোধী দলগুলির বৈঠকে অনেক সময়ই দেখা যায় না তৃণমূলকে। সম্ভবত নয়া দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতে তাঁকে বিরোধী ঐক্যের গুরুত্ব বোঝাতে পেরেছেন সোনিয়া গান্ধী। যার জেরে বিরোধী দলের বৈঠকে দেখা গিয়েছে তৃণমূলকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com