1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের জনপদ সারা বছরই নানা উৎসব-আনন্দে মুখরিত থাকে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বিজু, বৈসাবি ও সাংগ্রাইয়ের পাশাপাশি ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে তারুণ্যের আলো যুব সমবায় সমিতির লি।

পাহাড়ের অন্যান্য উৎসবের মতো ঈদুল ফিতরের আনন্দকে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবতা ও সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

১৮ মার্চ তারুণ্যের আলো যুব সমবায় সমিতির লিঃ পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের বাড়িতে শুভেচ্ছা উপহার পৌছে দেওয়া হয়েছে। উপহার হিসেবে এসব পরিবারকে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এই উদ্যোগের ফলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে এবং সেখানে বিরাজ করছে আনন্দের আমেজ।

তারুণ্যের আলো যুব সমবায় সমিতির লি: এর পক্ষ থেকে সভাপতি মো.গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জানান, পাহাড়ের অসহায় মানুষের সুখে-দুঃখে আমরা পাশে থাকতে চাই। ঈদ আনন্দ ভাগাভাগি করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com