1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে

আগামী দিনের নেতৃত্বে প্রত্যাশার প্রতীক এই দম্পতির জন্য আল্লাহর দরবারে কবুলিয়াত, সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তনের প্রার্থনা
এস এম শাহ্ জালাল সাইফুল :
দাউদকান্দি ও মেঘনা উপজেলার রাজনীতিতে আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্বের প্রতীক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা ড. খন্দকার মারফ হোসেন এবং তাঁর সহধর্মিণী খন্দকার সাইফা ইসলাম পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে আজ সৌদি আরবের পথে যাত্রা করেছেন।
তাঁদের এই পবিত্র সফরকে ঘিরে দাউদকান্দি ও মেঘনার সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে গভীর আবেগ, ভালোবাসা ও দোয়ার পরিবেশ। রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের যে প্রত্যাশা মানুষ লালন করে, ড. খন্দকার মারফ হোসেন সেই প্রত্যাশার একটি উজ্জ্বল নাম। একইসঙ্গে তাঁর সহধর্মিণী খন্দকার সাইফা ইসলামও সামাজিক সৌহার্দ্য, মূল্যবোধ ও পারিবারিক আদর্শের এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।
পবিত্র ভূমিতে তাঁদের এই সফর শুধু ব্যক্তিগত ইবাদতের অংশ নয়, বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত প্রয়াস। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাঁদের ওমরাহ হজ কবুল করবেন, সকল নেক দোয়া ও মুনাজাত কবুল করবেন এবং সুস্থতা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে আবারও প্রিয় মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন।
দাউদকান্দি ও মেঘনার রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ জনগণের পক্ষ থেকে প্রিয় এই দম্পতির জন্য আন্তরিক দোয়া—
আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের সফর সহজ করুন, ওমরাহ কবুল করুন, জীবনে বরকত দান করুন এবং দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি করে কাজ করার তাওফিক দান করুন।
সকলের নিকট বিনীত আহ্বান,
প্রিয় ভাই ড. খন্দকার মারফ হোসেন ও ভাবী খন্দকার সাইফা ইসলামের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাঁদের হেফাজতে রাখুন এবং পবিত্র সফর শেষে নিরাপদে দেশে ফিরিয়ে আনুন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com