1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী রনেল চাকমা, সহকারী প্রকৌশলী রেনুকা তংচংগ্যা (১ম সারি কারখানা বিভাগ), উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা এবং উপ-সহকারী প্রকৌশলী তিথি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, গাছ আমাদের শুধু পরিবেশ রক্ষা করে না, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে সহায়তা করে। বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করবে।
তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। তাই এই অঞ্চলের পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অবৈধভাবে গাছ কাটার প্রবণতা বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আগামী ৫ বছরে রাঙামাটি সড়ক বিভাগের অধীনে প্রায় ৪১ হাজার গাছ রোপণ করা হবে। তিনি বলেন, রাঙামাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন চারটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রাঙামাটি সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জেলার বিভিন্ন সড়কের দুই পাশে এবং অফিস প্রাঙ্গণের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে। সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলায় এই কর্মসূচি পরিচালিত হবে।
এই কর্মসূচির আওতায় জারুল, পলাশ, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সজিনা, নিম, মনিমালা, বসন্ত, মঞ্জুরি, আমলকি, আমড়া, বহেড়া, হরিতকি, ছাতিম, নাগেশ্বর, পাকুরসহ বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।
বৃক্ষরোপন কর্মসূচিতে সাপছড়ি এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com