1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিসের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিনের ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটিয়ে এখন থেকে ফায়ার লাইসেন্স সংক্রান্ত সব ধরনের সেবা সম্পূর্ণ অনলাইনে প্রদান করা হবে। এর ফলে আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন সেবাগ্রহীতারা।
আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, নবায়ন, পুনর্মূল্যায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। একই সঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান। অনলাইনে যুক্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে উল্লেখ করেন।
এ সময় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান Perky Rabbit Corporation Limited-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ নতুন ডিজিটাল সেবা সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com