1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

ঈদযাত্রার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন, দাউদকান্দি, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বৃহস্পতিবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি ও থেমে থেমে চলাচল দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টানা তিনদিন ধরে ভোর থেকে দিনের বড় একটি সময় এই মহাসড়কে যানজট দেখা দেওয়ায় ঈদযাত্রা ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানান, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও ইলিয়টগঞ্জ পার হওয়ার পরই দীর্ঘ যানবাহনের সারিতে আটকে পড়েন। সকাল সাতটা থেকে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকতে হয়েছে বলে জানান তিনি।
অপর যাত্রী মো. মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর পাচ্ছিলেন। তাই ভোরে রওনা হলেও শেষ পর্যন্ত তীব্র যানজটের কবলে পড়েন। ভ্যাপসা গরম ও দীর্ঘ অপেক্ষায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তিনি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার সকাল আটটার দিকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে ঈদযাত্রা শুরু হওয়ার আগেই মহাসড়কে ঘন ঘন যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com