1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

চাঁদপুরের অর্ধশত গ্রামে আগামী কাল ঈদুল আজহা উদযাপন, সম্পন্ন সব প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আগামী কাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য।
জানা গেছে, জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় মুসল্লিদের মাঝে ঈদকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। একই দিন সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন পীর মাওলানা আরিফ চৌধুরী।
সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা।
এদিকে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতলব উত্তর উপজেলায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা এখনো দেশের বিভিন্ন এলাকায় একই দিনে ঈদ উদযাপন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com