1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বহুল আলোচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ আজ মাঠে গড়াচ্ছে। সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ। ঘরের মাঠ বলে সিরিজে টাইগাররা ‘আন্ডারডগ’ নয়। তবে ফেবারিটও নয়। দুই দলই জয়ের টার্গেটে খেলবে। প্রতিপক্ষ দলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালন ফিঞ্চ, প্যাট কামিন্সদের তারকা ক্রিকেটার না থাকায় সুবিধাজনক অবস্থায় থেকে খেলতে নামবে টাইগাররা।

পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? অভিজ্ঞ-পরীক্ষিত ওপেনার তামিম ইকবাল-লিটন দাস নেই, নেই মুশফিকুর রহিমের মতো ব্যাটিং স্তম্ভ। এসব বাস্তবতা মেনেই একাদশ সাজাতে হবে টিম ম্যানেজম্যান্টকে।

১ আগস্ট জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে এসে বায়োবাবলে প্রবেশ করা ১৭জনকে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে আছেন পেসার রুবেল হোসেন। আছেন স্পিনার তাইজুল ইসলামও।
দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (৪ আগস্ট)। একদিন বিরতি দিয়ে তৃতীয়টি হবে শুক্রবার (৬ আগস্ট)। পরদিন (৭ আগস্ট) হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে সোমবার (৯ আগস্ট) হবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক),নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com