1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রামপালে বৃদ্ধের যাতায়াতের পথ বন্ধ, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার। গ্রামীণ নারীদের উদ্যোক্তা গড়ে তুলতে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা বিতরণ জামালপুর সমিতি গাজীপুর নবগঠিত কমিটি ঘোষণা *সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন* বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স *আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!* প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লি প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ ‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লি প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দিল্লির বিমানবন্দরে ড. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” আখ্যা দিয়ে বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পুরো ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. জাহেদ উর রহমান। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রথমে প্রবেশের অনুমতি দেয়নি।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আগেই কূটনৈতিক চিঠির মাধ্যমে সফরের বিষয়টি ভারতকে অবহিত করা হয়েছিল। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ড. জাহেদ উর রহমান দিল্লিতে না থেকে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফরের বিষয়ে অবহিত করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com