1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শার্লিনের ছবি ও ভিডিও ভালো লেগেছিল শিল্পার, জানিয়েছিলেন রাজ

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়াকে টানা আট ঘণ্টা জেরা করেছে মুম্বাই পুলিশ। শার্লিন শুক্রবার দুপুর ১২ টায় মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চে হাজির হন। পরে রাত ৮টায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। পুলিশি জেরা শেষে শার্লিন চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তাকে বুঝিয়েছিল অর্ধ-নগ্ন ফোটোশ্যুট আর পর্ন ভিডিও খুব স্বাভাবিক একটা ব্যাপার! এটা সবাই করে। শুধু তাই নয়, শার্লিনকে রাজ বলেছিল- শিল্পার খুব পছন্দ হয়েছে তোমার কাজ!

সাক্ষাৎকারে শার্লিন দাবি করেছেন, ‘রাজ কুন্দ্রা আমার মেন্টর ছিল। সে আমাকে ভুল পথে চালিত করেছে এই বলে, আমি যা করছি, সেটা গ্ল্যামার। আমাকে এমনটাও বলেছিল আমার ছবি আর ভিডিও শিল্পার ভালো লেগেছে। রাজ কুন্দ্রাই আমাকে বিশ্বাস করিয়েছিল অর্ধ-নগ্ন ফোটোশ্যুট ও পর্ন শ্যুট স্বাভাবিক একটা ব্যাপার। সবাই করে, আমারও করা উচিত।’

শার্লিন আরও জানান, তিনি যখন প্রথম রাজের সঙ্গে দেখা করেন, ভেবেছিলেন ‘বড় ব্রেক’ পেতে চলেছেন। কিন্তু সেটার পরিবর্তে তাকে দিয়ে ‘ভুল কাজ’ করিয়ে নেওয়া হয়েছে। প্রথমে ‘গ্ল্যামার ভিডিও’ দিয়ে শুরু হলেও তা শেষের দিকে ‘নগ্ন ভিডিও শ্যুট’-এ চলে গিয়েছিল।

শার্লিনের দাবি রাজ তাকে বারবার বলতেন, তার এই সব ভিডিও-ফোটো শিল্পার খুব পছন্দ হয়েছে। শিল্পা তার কাজের প্রশংসা করেছে। আর তাতেই আরও সাহসী শ্যুট করার অনুপ্রেরণা পেতেন নাকি তিনি। তার কথায়, ‘তোমার কাজ যখন শিল্পার মতো অভিনেত্রী প্রশংসা করে, তখন তো তোমার উৎসাহ আসবেই। আমারও মনে হত, আমার আরও বেশি এই ধরনের শ্যুট করা উচিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com