1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

অক্টোবরের মাঝামাঝির পর বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝির পরে বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব বলে আশা করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী যাদের বয়স ১৮ বছরের বেশি অর্থাৎ যাদের করোনা টিকা দেওয়া যাবে তাদের টিকা দিয়ে শেষ করা হবে। এ টিকা দেওয়ার পর দেহে ইমিউনিটি পেতে যেহেতু আরও সপ্তাহ দুয়েক সময় লাগে, তাই আশা করছি অক্টোবরের মাঝামাঝির পরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে পারব।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রণালয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ সংক্রান্ত একটি যৌথ সভায় এসব আলোচনা করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুলগুলো খোলার জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা হয় করোনা সংক্রমণ শতকরা ৫ ভাগ বা এর নিচে নামলে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সব কিছু বিবেচনায় নিয়ে আমরা জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও সামনের সপ্তাহে বসব। দেশে এখনও করোনা সংক্রমণ ১৩/১৪ ভাগ আছে। সংক্রমণ ঠিক কত ভাগে নামলে খুব বড় ঝুঁকি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সংক্রমণ ওই পর্যায়ে নেমে আসার অপেক্ষা করব।

এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com