1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর কাঠবাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায়ের অভিযোগ করে আসছিলেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ অবস্থায় ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং লোকসানের মুখে পড়ে গৌরীপুর কাঠবাজারের উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী তাদের কার্যক্রম পাশ্ববর্তী রায়পুর এলাকায় স্থানান্তর শুরু করেছেন। ফলে এক সময়ের জমজমাট গৌরীপুর কাঠবাজার এখন ব্যবসায়ী সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত খাজনার কারণে কাঠের বাজারে মূল্য বৃদ্ধি পাচ্ছিল। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, অন্যদিকে ক্রেতাদেরও বাড়তি মূল্য গুনতে হচ্ছিল। ফলে বাজারের স্বাভাবিক বাণিজ্যিক পরিবেশ ব্যাহত হচ্ছিল।
এদিকে কাঠবাজারের ব্যবসা অন্যত্র সরে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় শ্রমিক, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, বাজারের কার্যক্রম কমে গেলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে এবং অনেক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
সচেতন মহলের মতে, দ্রুত অভিযোগ তদন্ত করে খাজনা আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় দাউদকান্দির অন্যান্য গুরুত্বপূর্ণ বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানও ভবিষ্যতে বিকল্প স্থানে স্থানান্তরিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
ব্যবসায়ী ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করে গৌরীপুর কাঠবাজারের ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com