1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

অপহৃতদের মুক্তির দাবি ও ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে পাহা‌ড়ের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পাঁচজন পাহাড়ি শিক্ষার্থী অপহরণ এবং রাঙামাটির কাউখালীতে এক ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি আদিবাসী ছাত্র সমাজ।

রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ি হয়ে কুমার সমিত রায় জিমনেশিয়ামের সামনে প্রধান সড়কে অবস্থান নেয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সহ-সভাপতি কবিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি রুমেল চাকমা, আদিবাসী ফোরামের ক অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, শিক্ষার্থী মেরিনা ত্রিপুরা, হিমেল চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, “খাগড়াছড়ি ও রাঙামাটিতে একের পর এক অপহরণ, ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। পাহা‌ড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-কে নিষিদ্ধ ঘোষণা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরও বলেন, “পাহাড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে এসব অপকর্মের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com