1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আজ থেকে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :মতিঝিল টু উত্তরা রুটে আজ থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। এর আগে বেলা ১১টা পর্যন্ত চলাচল করত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’র (ডিএমটিসিএল’র) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানান, শনিবার থেকে উত্তরা টু মতিঝিল পর্যন্ত সবকয়টি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মি‌নি‌টে উত্তরা উত্তর স্টেশন থে‌কে প্রথম মে‌ট্রো‌রেল ছে‌ড়ে আস‌বে এবং সব শেষ ৮টা ৪০ মি‌নি‌টে ম‌তি‌ঝিল স্টেশন থে‌কে ছে‌ড়ে আস‌বে।

তি‌নি বলেন, সকাল ৭টা ১০ মি‌নিট থে‌কে সকাল সা ড়ে ১১টা পর্যন্ত মি‌নিট পর্যন্ত ‘পিক আওয়ার’ ১০ মি‌নিট পর পর চলাচল কর‌বে মে‌ট্রোরেল। ১১টা ৩১ মি‌নিট হ‌তে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ১২ মি‌নিট পর পর চলাচল কর‌বে এবং ৪টা ১‌ মি‌নিট হ‌তে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ ১০‌ মি‌নিট পর পর চলাচল কর‌বে মে‌ট্রোরেল।

তি‌নি ব‌লেন, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দু’টি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দু’টি সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দু’টিতে শুধু এমআর‌টি বা র্যাদ‌পিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

উল্লেখ্য, সবশেষ গত ৩১ ডিসেম্বর থেকে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। এতদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে এবং সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com