1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আজ ‘বিধ্বস্ত’ বাংলাদেশ বনাম ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হবে ‘বিধ্বস্ত’ বাংলাদেশ বনাম ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচ হারে। পাকিস্তানও তাদের প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচ হারে।

দুই দলের জয়ে ফেরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। খেলাটি সরাসরি দেখা যাবে গাজি টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টসে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর, বাজে পারফরমেন্সের কারণে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে সাকিব আল হাসানের দল । সর্বশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারসহ টানা পাঁচটিতে পরাজিত হয়েছে টাইগাররা। বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠোর সমালোচনায় মেতে উঠে ক্রিকেট বিশ্ব।

বিশ্বকাপের আগ মুর্হূতে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের বিরোধের প্রভাব পড়ে বাংলাদেশ দলের ওপর। নেদারল্যান্ডসের কাছে হারের পর এমনটাই আকার ইঙ্গিতে মেনে নেন অধিনায়ক সাকিব।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আজ নিজেদের সেরাটা খেলতে পারলে বাংলাদেশের জন্য আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা যায়। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় তারা।

বাংলাদেশের মতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাবর আজমের দল। ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা চার ম্যাচ হেরেছে দলটি। আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে বড় ধাক্কা খাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় মনোবল অনেকটাই ভেঙ্গে গেছে পাকিস্তানের।

তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবেলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিল টাইগারদের। গত আসরে বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।

সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র পাঁচটিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিলো দু’দলের। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com