1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনে দুই লক্ষ টাকা অনুদান প্রাপ্তিতে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা প্রতিনিধি: আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসাইন লন্ডন থেকে সংগঠনের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়েছে

২ জানুয়ারী বৃহস্পতিবার আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সিনিয়র পার্সন ও সিনিয়র সাংবাদিক এস এম শাহ জালাল বলেন, এই উদার অনুদান সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের সুনাম ও কার্যক্রমের পরিসরকে আরো প্রসারিত করবে। এটি সংগঠনের চলমান ও আসন্ন প্রকল্পসমূহে গতি সঞ্চার করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সম্মানিত সভাপতি লাভলু মিয়া এবং সংগঠনের পক্ষ থেকে মোঃ আনোয়ার হোসাইনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। তার এই মহৎ দান সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের অবস্থানকে আরো শক্তিশালী করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোঃ আনোয়ার হোসাইনের এই মহান উদ্যোগ অন্যান্য দানশীল ও সমাজসেবী ব্যক্তিদের অনুপ্রাণিত করবে এবং সংগঠনের উন্নয়নে আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করবে। সংগঠনের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে যে, ভবিষ্যতেও তিনি সংগঠনের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে মো. আনোয়ার হোসাইনের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অকৃত্রিম কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com